কালীগঞ্জে অটিজম ও স্নায়ুবিকাশজনিত প্রতিবন্ধকতা বিষয়ক ওয়ার্কশপ


প্রকাশিত: ১২:৩২ পিএম, ২৬ মে ২০১৫
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় প্রশাসনের সহযোগিতায় ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিসের আয়োজনে অটিজম ও স্নায়ুবিকাশজনিত প্রতিবন্ধকতা বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহীদ ময়েজ উদ্দিন অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস-চেয়ারম্যান মো. আমজাদ হোসেন স্বপন, মহিলা ভাইস-চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার।

উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মো. তরিকুল ইসলাম সেগুনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অটিস্টিক একাডেমি স্থাপন প্রকল্পের পরিচালক সালমা বেগম।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি ভুঁইয়া, সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, মো. কামাল উদ্দিন দেওয়ান, যুগ্ম সম্পাদক এবিএম তারিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম দেওয়ান, পৌর যুবলীগ সভাপতি মো. বাদল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমির হামজাসহ দলীয় নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

আব্দুর রহমান আরমান/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।