গাজীপুরে ভাওয়ালগড় ইউনিয়নের বাজেট ঘোষণা
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের ২০১৫-১৬ অর্থ-বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভবানীপুরের পিঙ্গাইলে গ্রীনটেক রিসোর্ট ও কনভেনশন সেন্টারে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট রহমত আলী।
ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন সরকারের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া রহমান, বৃহত্তর মির্জাপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম, সাবেক মেম্বার আহসান উল্লাহ সরকার প্রমুখ।
অনুষ্ঠানে ২০১৫-১৬ অর্থ বছরের জন্য প্রায় সাড়ে সাত কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। শেখ মো. এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে লিখিত আকারে বাজেট বক্তব্য উপস্থাপন করেন ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সচিব হান্নান খান।
আমিনুল ইসলাম/এআরএ/আরআই