কক্সবাজারের শ্রেষ্ঠ ওসি রনজিত বড়ুয়া
অপরাধ দমন ও অপরাধী আটকে বিশেষ কৃতিত্বের জন্য কক্সবাজার জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে মনোনীত হয়েছেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ওসি রনজিত কুমার বড়ুয়া।
বুধবার জেলা পুলিশের মাসিক ক্রাইম কনফারেন্সে জেলার শ্রেষ্ঠ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তাকে সম্মাননা তুলে দেন জেলা পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন।
পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত ক্রাইম কনফারেন্সে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আফরুজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) গোলাম রুহুল কুদ্দুস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) হুমায়ুন রশিদ, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মতিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল) রতন দাশ গুপ্ত, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বাবুল চন্দ্র বনিক, ওসি ডিবি মনিরুল ইসলাম, ডিআইও-ওয়ান প্রভাষ চন্দ্র ধরসহ কক্সবাজার জেলার সকল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরিদর্শকগণ।
শ্রেষ্ঠত্বের সম্মাননা প্রাপ্তিতে থানার সকল সহকর্মীদের কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এ স্বীকৃতি থানায় কর্মরত সকলের অবদান।
সায়ীদ আলমগীর/এএম/জেআইএম