যশোরে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১১:৪৬ এএম, ২৯ আগস্ট ২০১৭
প্রতীকী ছবি

যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ল্যান্স কর্পোরাল মফিজুল ইসলাম (৩০) নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঝিকরগাছার হাজিরালী এলাকায় যশোর-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মফিজুল ইসলাম মণিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের শামসুর রহমানের ছেলে। তিনি বিজিবির খাগড়াছড়ি ৫১ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

নিহতের পারিবারিক সূত্র জানা যায়, মফিজুলের স্ত্রী পলি খাতুন ঝিকরগাছার হাজিরালীতে ব্র্যাকে কর্মরত। এজন্য তিনি ঈদের ছুটিতে ঝিকরগাছায় আসছিলেন। মঙ্গলবার ভোরে বাস থেকে নামতে গিয়ে পড়ে যান এবং ওই বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মো. মাসুদ করিম জানান, নিহতের লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মিলন রহমান/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।