যাত্রীর জুতার ভেতর ৭ স্বর্ণের বার, আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৬:২৮ এএম, ০৬ অক্টোবর ২০১৭

যশোরের বেনাপোল দিয়ে ভারতে পাচারকালে ৭টি স্বর্ণের বারসহ আবারও দুই পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টম শুল্ক গোয়েন্দা বিভাগ।

শুক্রবার সকালে বন্দর এলাকা থেকে এদের আটক করা হয়। তাদের কাছ থেকে ৭২০ গ্রাম ওজনের ৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এরআগে বৃহস্পতিবার সকালেও ৮টি সোনার বারসহ ২ জনকে আটক করা হয়।

আটকরা হলেন, ঢাকার কদমতলা এলাকার আব্দুল মান্নানের ছেলে মিজানুর রহমান ও কুমিল্লা চান্দিনা এলাকার আব্দুল মান্নানের ছেলে মাহবুব আলম।

বেনাপোল কাস্টম ডেপুটি কমিশনার আব্দুস সাদিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন শুক্রবার সকালে বেনাপোল কাস্টম চেকপোস্ট দিয়ে ভারতে একটি সোনার চালান পাচার হয়ে যাচ্ছে। এই সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়। পরে তাদের জুতার ভেতর থেকে ৭টি স্বর্ণের বার জব্দ করা হয়।

আটক দুইজনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দসহ জব্দকৃত সোনা শুল্ক স্টেশনে জমা দেওয়া হবে বলে জানিয়েছে কাস্টম কর্তৃপক্ষ।

মিলন রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।