গাইবান্ধায় ছাত্রদল সভাপতিসহ আটক ১১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৮

গাইবান্ধায় বিএনপি ও অঙ্গসংগঠনের একটি ঝটিকা মিছিল থেকে জেলা ছাত্রদল সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীমসহ ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে তাদেরকে জেলা শহরের সার্কুলার রোডের সরকার প্লাজা থেকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটক অন্যদের নাম-পদবী জানা যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সরেজমিনে দেখা গেছে, দুপুর পৌনে ২টার দিকে ১ নং রেলগেট থেকে একটি ঝটিকা মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের দিকে আসতে শুরু করে। এ সময় আগে থেকে অবস্থান নেয়া পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করে লাঠিচার্জ ও রাবার বুলেট ছোড়ে। এ সময় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে জেলা বিএনপি অফিস সংলগ্ন সরকার প্লাজায় বিভিন্ন দোকানে আশ্রয় নেয়। পরে পুলিশ ১১ নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।

রওশন আলম পাপুল/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।