টেকনাফে তাসফিয়ার দাফন সম্পন্ন
কক্সবাজারের টেকনাফে তাসফিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় টেকনাফ ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে কলেজ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ছাড়াও শোকাহত শত শত মুসল্লি অংশগ্রহণ করেন। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ময়নাতদন্ত শেষে তাসফিয়ার মরদেহ পৈত্রিক নিবাস টেকনাফ পৌরসভার ডেইলপাড়া এলাকায় পৌঁছলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
উল্লেখ্য, ফেসবুকে বন্ধুত্ব গড়ে তুলে এক মাসের মাথায় স্কুলছাত্রী তাসফিয়াকে ১মে রাতে ডেকে নিয়ে খুন করে দুর্বৃত্তরা। বুধবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এফএ/এমএস