টেকনাফে ৬০ হাজার ইয়াবাসহ যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০১:১১ পিএম, ০৪ মে ২০১৮

কক্সবাজারের টেকনাফে ৫৯ হাজার ৯৬০ পিস ইয়াবাসহ মো. ইসমাইল (৩৭) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

শুক্রবার সকাল ৯টায় শীলখালী মেরিন ড্রাইভ সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এসব উদ্ধার করা হয়। ওই সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। ইসমাইল টেকনাফের মিঠাপানিরছড়ার দারগারছড়া গ্রামের মৃত আমির হামজার ছেলে।

বিজিবি সূত্র জানায়, মেরিন ড্রাইভ সড়ক দিয়ে ইয়াবা পাচার হবে এমন তথ্য ছিল বিজিবির কাছে। এ লক্ষ্যে ওই রাস্তায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি করা হয়। তল্লাশিকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী এক মোটরসাইকেল চালককে থামায় বিজিবি। পরে চেক করে মোটরসাইকেলের ফলস ট্যাংকির ভেতরে থাকা একটি ব্যাগ থেকে এসব উদ্ধার করা হয়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক মো. আছাদুদ-জামান চৌধুরী বলেন, ধৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।