কক্সবাজারে বিদেশি হাজতির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০২:৩৯ পিএম, ০৯ মে ২০১৮
প্রতীকী ছবি

কক্সবাজার জেলা কারাগারে বন্দি সম কোয়াট সুয়াংচি (৫৯) নামে এক থাই নাগরিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সম কোয়াট থাইল্যান্ডের চোয়ান চেইর ছেলে।

কক্সবাজার জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. বজলুর রশীদ আখন্দ জানান, ২০১৪ সালের ফেব্রুয়ারি সম কোয়াট গ্রেফতার হয়ে হাজতি হিসেবে কারাগারে ছিলেন। তার বিরুদ্ধে মানব পাচার ও অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুটি মামলা রয়েছে। মামলা দুটি কক্সবাজার জেলা জজ আদালতে বিচারাধীন।

জেল সুপার আরও জানান, মঙ্গলবার সারাদিন তিনি সুস্থ ছিলেন। সন্ধ্যার পর ইশারায় বুক ও পেটে ব্যাথার কথা জানান। তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পরও ব্যাথা কম না হওয়ায় রাতেই কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান বলে চিকিৎসকরা জানান। সম কোয়াটের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

সায়ীদ আলমগীর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।