রূপগঞ্জে ছাত্রদল নেতা গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে রাজু আহাম্মেদ নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজু আহাম্মেদ উপজেলার ভোলাব আদলা এলাকার হাবিবুর রহমানের ছেলে।

ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল আলম বলেন, কেন্দুয়া এলাকায় রাজু আহাম্মেদসহ ছাত্রদল নেতাকর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। সংবাদ পেয়ে অভিযান চালিয়ে রাজু আহাম্মেদকে গ্রেফতার করে পুলিশ। সাতদিনের রিমান্ড চেয়ে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

মীর আব্দুল আলীম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।