রোহিঙ্গাবাহী নৌকা ফেরত পাঠালো বিজিবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:৪৯ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮
ফাইল ছবি

নাফ নদী দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাবাহী একটি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার ভোর ৪টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ঘোলার চর সীমান্ত পয়েন্ট দিয়ে নৌকাটি অনুপ্রবেশের চেষ্টা করে। নৌকায় সাতজন রোহিঙ্গা পুরুষ ছিলেন।

টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, সাতজন আরোহী নিয়ে ভিড়তে চেষ্টা করা নৌকাটিকে ফেরত পাঠানো হয়েছে। নতুন করে অনুপ্রবেশের ঘটনা যাতে না ঘটে সেজন্য সীমান্তে বিজিবির টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।