নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৮

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে (৩০) পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। তবে পরিবারের অভিযোগ ছিল রনিকে ডিবি পরিচয়ে তুলে নেয়া হয়েছিল।

সোমবার সকালে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে রনিকে গ্রেফতার করা হয়। ওই সময়ে রনির কাছ থেকে একটি বিদেশি তৈরি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এর আগে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে ফিরে দেয়ার আকুতি জানিয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছিল তার স্বজনেরা।

লিখিত বক্তব্য পাঠ করে রনির ছোট ভাই মহিবুর রহমান রানা জানান, তার ছোট ভাই মো. মশিউর রহমান রনি (৩০) গত ১৫ সেপ্টেম্বর সকাল ১০টায় পারিবারিক কাজে ঢাকা যায়। আর ফিরে আসেনি। তবে রাত সাড়ে ১০টায় অজ্ঞাত এক ব্যক্তি ঢাকা থেকে টেলিফোনে জানায় যে এমাত্র একটি কালো মাইক্রোবাসে করে কয়েকজন সাদা পোষাকধারী নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে আমার ভাই মশিউর রহমান রনিকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর থেকে নিখোঁজ রয়েছে রনি।

শাহাদাত হোসেন/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।