শীতলক্ষ্যায় ভেসে উঠলো নিখোঁজ শিশুর মরদেহ
ফাইল ছবি
গোসল করতে গিয়ে নিখোঁজের দুইদিন পর শীতলক্ষ্যায় ভেসে উঠেছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শিশু হানিফের (৬) মরদেহ। বুধবার দুপুরে শীতলক্ষ্যার কয়লা ঘাটের কাছ থেকে মরদেহটি উদ্ধার করেছে তার বাবা আসলাম মিয়া।
স্থানীয়রা জানান, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরের উত্তর লক্ষ্মণখোলা এলাকায় শীতলক্ষ্যা নদীতে শিশু, কিশোর, যুবক বৃদ্ধসহ অনেকেই গোসল করে। অন্যদের মত শিশু হানিফও শীতলক্ষ্যায় গোসলে নামে। পরনের জামা-কাপড় ও স্যান্ডেল তীরে রেখে নদীতে নেমে নিখোঁজ হয় সে।
আসলাম মিয়া বলেন, সোমবার দুপুর থেকে হানিফ নিখোঁজ ছিল। মঙ্গলবার সকালে লক্ষ্মণখোলা এলাকায় শীতলক্ষা নদীর তীরে তার পরনের টিশার্ট ও স্যান্ডেল পাওয়া যায়। আজ মরদেহ পাওয়া গেল।
শাহাদাত হোসেন/আরএআর/এমএস