সিদ্ধিরগঞ্জে রিগ্যাল ফার্নিচারের শো-রুম উদ্বোধন
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান রিগ্যাল ফার্নিচারের শো-রুম উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে নগরীর ১নং ওয়ার্ড হীরাঝিল আবাসিক এলাকায় ব্র্যাক ব্যাংক সংলগ্ন মেসার্স সুমন এন্টারপ্রাইজ নামে এ শো-রুমের উদ্বোধন করা হয়।
কেক কেটে ও দোয়ার মাধ্যমে রিগ্যাল ফার্নিচারের শো-রুম উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজি মো. দেলোয়ার হোসেন।

এ সময় আরএফএল’র এজিএম বিদ্যুৎ মোল্লা ও ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার ফয়সাল হোসেন উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন মেসার্স সুমন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সৈয়দ মো. সুমন।
হোসেন চিশতী সিপলু/আরএআর/এমএস