বিএনপি নেতা সাখাওয়াত গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ০৫ নভেম্বর ২০১৮

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নাশকতার একটি মামলায় সোমবার সন্ধ্যায় শহরের চাষাড়া এলাকা থেকে সাখাওয়াত হোসেনকে এবং বিকেলে ফতুল্লার শিবু মার্কেটের সামনে থেকে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম এ আকবরকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক এনামুল হক বলেন, নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় জেলা বিএনপির সেক্রেটারি ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদককে গ্রেফতার দেখানো হয়েছে।

গত ৩১ অক্টোবর সদর মডেল থানায় মামলাটি করেন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন। সেই মামলার ওয়ারেন্ট ইস্যুতে সাখাওয়াত হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশের এসআই কামরুল ইসলাম বলেন, বিকেলে শিবু মার্কেট এলাকা থেকে আকবরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।

শাহাদাত/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।