সংসদ সদস্য স্টিকার সংযুক্ত প্রাইভেটকার থেকে ফেনসিডিল উদ্ধার


প্রকাশিত: ০১:১১ পিএম, ২৩ আগস্ট ২০১৫

যশোরে ‘জাতীয় সংসদের স্টিকার’ লাগানো একটি প্রাইভেটকার থেকে ৭৫০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে। রোববার বিকেলে পুলিশ যশোর-মাগুরা মহাসড়কের খাজুরায় ওই প্রাইভেটটিতে তল্লাসি চালিয়ে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।  এসময় প্রাইভেটচালক ফিরোজ আলমও (৩৫) পুলিশের হাতে ধরা পড়ে।

যশোর খাজুরা পুলিশ ফাঁড়ির টুআইসি এএসআই শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশ স্থানীয় খাজুরা ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেয়। তারা যশোরের দিক থেকে আসা ‘জাতীয় সংসদের স্টিকার’ লাগানো একটি সাদা রংয়ের অ্যালিয়ন প্রাইভেটকারকে (ঢাকা-মেট্রো-গ-২৯-৯০৫২) থামানোর জন্য বললে চালক গাড়ি ফেলে পালানোর চেষ্টা করে। তাকে ধাওয়া করে আটকের পর প্রাইভেটকারটি তল্লাসি চালানোর সময় পেছনের বক্সে বস্তাভর্তি ৭৫০ ফেনসিডিল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক ফিরোজ আলমের বাড়ি লক্ষ্মীপুর জেলা সদরের দালালবাজারে। বর্তমানে তিনি ঢাকার আগারগাঁও তালতলায় বসবাস করে এবং ফেনসিডিল চোরাচালানের ব্যবসা করে।  

মিলন রহমান/এমএএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।