কাঁচপুর সেতুতে হঠাৎ পিকআপে আগুন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০২:৪৪ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর উপর একটি কাগজবোঝাই পিকআপ ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১২টার দিকে কাঁচপুর সেতুর পূর্ব এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় কাঁচপুর দ্বিতীয় সেতুর কাজে নিয়োজিত শ্রমিকদের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু দিয়ে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

পিকআপের চালক মিলন মিয়া জানান, ঢাকার মাতুয়াইল থেকে কাগজ বোঝাই করে পিকআপটি সোনারগাঁয়ের কাচপুরের ঢাকা পেপার মিলে নিয়ে যাওয়ার সময় তার গাড়িতে হটাৎ আগুন ধরে যায়।

জেলা ট্রাফিক পুলিশের টিআই প্রশাসন মোল্লা তাসলিম হোসেন জানান, পিকআপে কাগজ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এ সময় প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকায় মহাসড়কের উভয় দিকে যানজট সৃষ্টি হয়।

শিপলু/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।