যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে চাঁদপুরের আটজন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৯:৪০ এএম, ১৫ নভেম্বর ২০২০

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে সাধারণ সম্পাদকসহ চাঁদপুরের ৮ জন পদ লাভ করেছেন। শনিবার (১৪ নভেম্বর) ঘোষিত আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে তাদের নাম প্রকাশ করা হয়।

আগেই চাঁদপুর মতলব উত্তর উপজেলার আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলকে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছিল।

এছাড়াও পূর্ণাঙ্গ কমিটিতে যারা স্থান পেয়েছেন তারা হলেন- পরিবেশ বিষয়ক সম্পাদক মো. হাদিস মিয়া শেখ সাগর, সহ-সম্পাদক সাইফুল ইসলাম শাহীন পাটোয়ারী, নির্বাহী সম্পাদক একেএম মহিউদ্দিন খোকা মজুমদার, ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, আব্দুল হাকিম তানভীর, বর্ষণ ইসলাম ও জাফর ইকবাল মুন্না।

নজরুল ইসলাম আতিক/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।