কুমিল্লায় করোনায় দুইজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৫:০২ পিএম, ১৫ মে ২০২১
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মে) সিভিল সার্জন মীর মোবারক হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মৃতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। করোনায় মারা যাওয়া ওই নারী (৪৫) চৌদ্দগ্রাম ও ওই ব্যক্তি (৬৭) দেবিদ্বার উপজেলার বাসিন্দা। এ নিয়ে কুমিল্লায় মৃতের সংখ্যা ৪১৫ জনে দাঁড়াল। এখন পর্যন্ত জেলায় ১২ হাজার ৪৮১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

মীর মোবারক হোসেন আরও জানান, শুক্রবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে চারজনের দেহে করোনা শনাক্ত হয়। এদের মধ্যে কুমিল্লা নগরীতে একজন, বুড়িচংয়ে একজন, চৌদ্দগ্রামে একজন ও দেবিদ্বার উপজেলায় একজন রয়েছে। আক্রান্তের হার ১৭ দশমিক ৪ শতাংশ।

এদিকে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ জন। এদের মধ্যে চান্দিনায় সাতজন এবং দেবিদ্বার উপজেলায় চারজন রয়েছে। এ নিয়ে কুমিল্লা জেলায় সর্বমোট মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ১৫৭ জন।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।