কুমিল্লায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ১৫ মে ২০২১
প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরের পানিতে ডুবে কাজী জিহাদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মে) বিকেলে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিহাদ একই এলাকার দুবাই প্রবাসী কাজী রিপন মিয়ার ছেলে।

নিহতের চাচা কাজী মাসুদ রানা বলেন, দুপুরে জিহাদ খেলার সময় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে যায়। তাকে না দেখে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকি। একপর্যায়ে পুকুরের পানিতে সে ভেসে উঠে। তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।