বল তুলতে গিয়ে নদীতে তলিয়ে গেল কিশোর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ০৭ জুলাই ২০২১

কুমিল্লায় ফুটবল তুলতে গিয়ে গোমতী নদীতে তলিয়ে গেছে জিহাদ (১৪) নামের এক কিশোর। বুধবার (৭ জুলাই) দুপুরের দিকে সে পানিতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল সাড়ে তিন ঘণ্টা অভিযান চালিয়েও তার খোঁজ পায়নি।

নিখোঁজ জিহাদ কুমিল্লা শহরতলীর শুভপুর পুরাতন সর্দার বাড়ির আলমগীর হোসেনের ছোট ছেলে।

কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. বদিউজ্জামান সন্ধ্যা সাড়ে ৭টায় জাগো নিউজকে জানান, দুপুরে ১টার দিকে জিহাদ গোমতী নদীর পাড়ে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলছিল। এক পর্যায়ে বলটি নদীতে পড়ে গেলে সে নদীতে নেমে বলটি উঠাতে যায়। এসময় জিহাদ পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে চাঁদপুর থেকে ডুবরি দল এসে বিকেল ৪টা থেকে নদীতে অভিযান শুরু করে। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তার সন্ধান না পেয়ে অভিযান সমাপ্ত করা হয়। ধারণা করা হচ্ছে, তীব্র স্রোতে তার মৃতদেহ অনেক দূরে চলে গছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে আবার অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ডিফেন্সের লিডার বদিউজ্জামান জানান।

জাহিদ পাটোয়ারী/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।