কুমিল্লায় অস্ত্রসহ যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ১৭ আগস্ট ২০২১

কুমিল্লার বুড়িচংয়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ মাছুম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে র‌্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতার মাছুম উপজেলার পশ্চিম সিংহপাড়া গ্রামের আবদুর হান্নান মেম্বারের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ আগস্ট) গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয় মাছুমকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, বুড়িচংসহ কুমিল্লার বিভিন্ন স্থানে নানা ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার কথা তিনি স্বীকার করেছেন।

jagonews24

র‌্যাব আরও জানায়, এ ঘটনায় মাছুমের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।

জাহিদ পাটোয়ারী/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।