বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো কৃষকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:০৭ পিএম, ২১ নভেম্বর ২০২১
ফাইল ছবি

বগুড়ার সারিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৩৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। রোববার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দীঘলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ওই গ্রামের সোলেমান মন্ডলের ছেলে।

সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) বাবর আলী স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে বাড়ি পাশের জমিতে কাজ করতে বের হন রফিকুল। তার সঙ্গে আরও একজন কৃষক ছিলেন। পথে কৃষক লাভলুর জমির আইলে সেচ যন্ত্রের বৈদ্যুতিক তার পড়ে থাকতে দেখেন তারা। রফিকুলের সঙ্গে থাকা কৃষক লাফ ফিয়ে পার হতে পারলেও রফিকুল ওই তারে জড়িয়ে যান। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইউএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।