ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে প্রাণ গেলো দুজনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০১:২৯ পিএম, ২৩ জানুয়ারি ২০২২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রোববার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার রানিহাটি কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাহিন্দ্রাচালক শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া এলাকার হানিফ (৩০), ট্রাকের হেলপার একই উপজেলার কানসাটের বিশ্বনাথপুর এলাকার বাবুল শাহার ছেলে জয়দেব শাহ (৩২)।

বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ইমারজেন্সি ইনচার্জ আনোয়ার রফিক জানান, এ দুর্ঘটনায় দুজনকে মৃত ও ৩ জনকে গুরতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এ তিন জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, রানীহাটি কলেজমোড়ে ট্রাক আর মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন নিহত হয়েছেন। আর গুরুতর আহত ৩ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সোহান মাহমুদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।