কুমিল্লায় লরিচাপায় দুই যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে লরিচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার নাজিরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার পারুয়ারা গ্রামের খোরশেদ আলমের ছেলে মোরশেদ (২২) ও একই এলাকার আনন্দ (২০)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, মোরশেদ ও আনন্দ কুমিল্লামুখী একটি মোটরসাইকেলে ছিলেন। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নাজিরা বাজার এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি লরি পেছন থেকে তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে দুর্ঘটনাকবলিত মোটরসেইকেল ও মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে ওসি জানান।

জাহিদ পাটোয়ারী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।