আলোকসজ্জা করে জরিমানা গুনলেন নৌকা প্রার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০১:০৩ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২২

কুমিল্লার দেবীদ্বারে আচরণবিধি লঙ্ঘন করায় নৌকা প্রতীকের প্রার্থীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলার বরকামতা ইউনিয়নের নির্বাচনে নবিয়াবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সকাল সাড়ে ৯টার দিকে নৌকা প্রার্থী মো. নুরুল ইসলামকে এ অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাচনে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রট অমিত দত্ত জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রট অমিত দত্ত বলেন, চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম নির্বাচনী আচরণবিধি ভেঙে ইউনিয়নের বিভিন্ন স্থানে আলোকসজ্জা করেছেন। এ কারণে তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আমরা নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ রাখতে কাজ করে যাচ্ছি।

উল্লেখ্য, সপ্তম ধাপে কুমিল্লার বুড়িচং ও দেবীদ্বার উপজেলায় ২৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে।

জাহিদ পাটোয়ারী/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।