ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের সভাপতি তানু সম্পাদক হিমেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২২

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) আওতায় ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে জাগো নিউজের জেলা প্রতিনিধি তানভীর হাসান তানুকে সভাপতি ও রাইজিং বিডির মঈনুদ্দীন তালুকদার হিমেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ১৭ সদস্যবিশিষ্ট এ কমিটির নাম ঘোষণা করা হয়।

ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নতুন কমিটির নির্বাহী সদস্যরা হলেন সহ-সভাপতি নবীন হাসান (ডিবিসি নিউজ), সহ-সভাপতি হাসান বাপ্পি (খোলা কাগজ), যুগ্ম-সাধারণ সম্পাদক শিশির মজুমদার সাদ্দাম (দৈনিক আজকের পত্রিকা), সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ (বাংলা টিভি), অর্থবিষয়ক সম্পাদক সোহেল রানা (নিউজ বাংলা), দপ্তর সম্পাদক জাহিদ হাসান মিলু (দৈনিক ঊষার বাণী), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু বক্কর সিদ্দিক (আমাদের নতুন সময়), আইনবিষয়ক সম্পাদক রুবাইয়া সুলতানা বাণী (দৈনিক ইনকিলাব), ক্রীড়া সম্পাদক আবু সালেহ (দৈনিক আনন্দবাজার), সাংস্কৃতিক ও সাহিত্য সম্পাদক শারমিন হাসান (এশিয়ান টেলিভিশন), তথ্য ও গবেষণা সম্পাদক তাহা রহমান (আনন্দ টিভি)।

কার্যকরী সদস্যরা হলেন-শাহ মো. নাজমুল ইসলাম (দৈনিক সময়ের আলো), শামসুজ্জোহা (দৈনিক সমকাল), তারেক হাসান (দৈনিক ভোরের ডাক) এবং মাহাবুব আলম রুবেল (দ্য ডেইলি মুসলিম টাইমস)।

তানভীর হাসান তানু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।