বরিশালে চার ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৬:০২ পিএম, ০৫ জানুয়ারি ২০২৩
বিভিন্ন বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ছিলেন ভোক্তা অধিদপ্তর বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমী রানী মিত্র।

অভিযান পরিচালনাকারী সুমী রানী মিত্র বলেন, ভোক্তা আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে নগরীর চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।