বরিশালে ৬ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ১২ জানুয়ারি ২০২৩

বরিশালের বাবুগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও মূল্যতালিকা না থাকায় ছয় ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক সুমী রানী মিত্র।

বরিশালে ৬ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

তিনি জানান, বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে উপজেলার দুটি ফার্মেসি, একটি কীটনাশকের দোকান, দুটি মুদি দোকানের মালিককে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় বাবুগঞ্জ উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক শেখ মো. জাকির হোসেন এবং ১০ এপিবিএন বরিশালের একটি টিম।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।