শ্যামলীকে সাইড দিতে গিয়ে পুকুরে ইলিশ পরিবহন, আহত ২০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ২৫ জুলাই ২০২৩

বরিশালের গৌরনদীতে বাসকে সাইড দিতে গিয়ে পুকুরে উল্টে পড়েছে আরেকটি বাস। এতে নারী, পুরুষ ও শিশুসহ ২০ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, সরু মহাসড়কে বিবেকহীন প্রতিযোগিতার কারণেই নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী ইলিশ পরিবহনটি মহাসড়কের পাশ্ববর্তী পুকুরে উল্টে পড়েছে।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন যাত্রীদের বরাত দিয়ে জানান, ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল যাত্রীবাহী ইলিশ পরিবহনের একটি বাস। এ সময় ঢাকাগামী শ্যামলী পরিবহনের আরেকটি বাসতে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশ্ববর্তী পুকুরে উল্টে পড়ে।

bar-(2).jpg

ফায়ার সার্ভিস কর্মকর্তা আরও বলেন, খবর পেয়ে প্রথমে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ও পরে আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। ২০ যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে ২২ জুলাই সকালে ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় ইউনিয়ন পরিষদের ভবনের সামনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ১৭ জন নিহত হন। জীবিত ২৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

শাওন খান/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।