বরিশালে এক মেম্বারের বিরুদ্ধে আরেক মেম্বারের মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ২৪ অক্টোবর ২০২৩

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদের এক সদস্যের বিরুদ্ধে সাইবার আইনে মামলা হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন একই ইউনিয়নের সংরক্ষিত সদস্য ফাতেমা আক্তার লিপি।

মামলায় অভিযুক্তরা হলেন- মাধবপাশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ ইউপি সদস্য মো. মাহবুবুর রহমান সিকদার ও বাংলাদেশ বুলেটিন পত্রিকার বরিশাল প্রতিনিধি খান মাইনুদ্দিন। বিচারক মো. গোলাম ফারুক মামলাটি বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

নালিশি মামলার বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হাসান জাগো নিউজকে বলেন, মাধবপাশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মাহবুবুর রহমান সিকদার সরকারি বরাদ্দের অর্থ, চাল ও গম কালোবাজারে বিক্রি এবং আত্মসাৎ করেন। এর প্রতিবাদ করাসহ ইউএনওর কাছে অভিযোগ দেন সংরক্ষিত সদস্য লিপি। এতে সিকদার ক্ষুব্ধ হয়ে মানহানির উদ্দেশ্যে ফেসবুক ও অনলাইনে লিপির অশালীন ছবি এবং মিথ্যা ধূমপানের ভিডিও ভাইরাল করেন। তিনি মাদকাসক্ত ও ইউনিয়ন পরিষদে প্রকাশ্যে ধূমপান করেন বলে প্রচার করেছেন। তাই তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ এনে সাইবার অপরাধ আইনে মামলা করেছেন সংরক্ষিত নারী ইউপি সদস্য।

শাওন খান/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।