গোদাগাড়ীতে হেরোইনসহ ব্যবসায়ী আটক


প্রকাশিত: ০৮:২৫ এএম, ২৯ মার্চ ২০১৬

রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইনসহ এনারুল ইসলাম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরের দিকে উপজেলার বিদিরপুরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত এনারুল একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

রাজশাহীর গোদাগাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ জানান, হেরোইন কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে বিদিরপুরহাট এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ১শ গ্রাম হেরোইনসহ এনারুলকে হাতেনাতে আটক করা হয়। আটক এনারুল গোদাগাড়ী থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। আটকের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

শাহরিয়ার অনতু/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।