এশিয়ান টাইগার গ্রোথ ফান্ডের বে-মেয়াদি রূপান্তরের আবেদন বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৫

শেয়ারবাজারের তালিকাভুক্ত ‘এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড’ এর মেয়াদি থেকে বে-মেয়াদি ফান্ডে রূপান্তর হওয়ার আবেদনটি নামঞ্জুর করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ৯৪১তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিধি মোতাবেক পর্যাপ্ত ইউনিটহোল্ডারদের অনুমোদন না থাকায় এবং ফান্ডের মেয়াদপূর্তির ১৫০ (একশত পঞ্চাশ) দিন পূর্বে ফান্ডের ট্রাস্টি কর্তৃক সিদ্ধান্ত গৃহীত না হওয়া ও তা উক্ত সময়ের মধ্যে কমিশন ও এক্সচেঞ্জকে অবহিত করতে ব্যর্থ হওয়ায় ‘এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড’ এর মেয়াদি থেকে বে-মেয়াদি ফান্ডে রূপান্তর করার লক্ষ্যে অ্যাসেট ম্যানেজার প্রতিষ্ঠান এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স অ্যাসেট ম্যানেজমেন্টের আবেদনটি নামঞ্জুরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমএএস/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।