যশোরে মিডল্যান্ড ব্যাংকের স্থানান্তরিত সাব ব্রাঞ্চ উদ্বোধন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

যশোরের নোয়াপাড়ায় মিডল্যান্ড ব্যাংক পিএলসির স্থানান্তরিত সাব ব্রাঞ্চ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন।

এসময় ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মো. রাশেদ আকতার, নোয়াপাড়া উপ-শাখার ব্যবস্থাপক সিদ্ধার্থ ঘোষ, গ্রাহক ও স্থানীয় ব্যবসায়ী ও অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্‌বোধনী অনুষ্ঠানে ব্যাংকের সাধারণ সেবা বিভাগের প্রধান, এরিয়া প্রধান, ক্লাস্টার প্রধান উপস্থিত ছিলেন।

এমডি ও সিইও তার বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাদের ধন্যবাদ জানান । নোয়াপাড়া উপ-শাখাকে সফল করতে গ্রাহকদের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ব্যাংকে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে ব্যাংকের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য উপস্থিত শ্রোতাদের অনুরোধ করেন।

তিনি গ্রাহকদের সর্বোত্তম পরিষেবা দেওয়ার জন্য শাখা কর্মকর্তাদের নির্দেশ দেন । ব্যবস্থাপনা পরিচালক যে কোনো জায়গা থেকে যে কোনো সময় নিরাপদ এবং আধুনিক ব্যাংকিং পরিষেবা উপভোগ করতে গ্রাহকদের ব্যাংকের বিনামূল্যের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ্লিকেশন ‘মিডল্যান্ড অনলাইন’ ব্যবহার করার জন্য অনুরোধ করেন।

অনুষ্ঠানের শুরুতে ব্যাংক ও দেশের কল্যাণ, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য সর্বশক্তিমান আল্লাহর রহমত কামনা করে দোয়া করা হয়। উদ্‌বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. রাশাদুল আনোয়ার।

এমআইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।