চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি, ২ হোটেলকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১০:০৩ এএম, ১৬ মার্চ ২০২৬
ছবি-সংগৃহীত

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় ভেজালবিরোধী অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৫ মার্চ) নগরের বহদ্দারহাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী ও বেকারি পণ্য তৈরি, বিভিন্ন ধরনের রাসায়নিকের ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে বহদ্দারহাটের জান্নাত বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

jagonews24

এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, রাসায়নিক ব্যবহার, মেয়াদোত্তীর্ণ ফিন্নি বিক্রি এবং খোলা স্থানে অস্বাস্থ্যকরভাবে ইফতারি বিক্রির দায়ে জামান হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউসকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, রমজান মাসে জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এমআরএএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।