সূচক বাড়লেও কমেছে লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার প্রধান শেয়ারবাজারে সূচকের ওঠা-নামায় লেনদেন শুরু হলেও ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিনশেষে ঢাকার বাজারে প্রধান সূচক বাড়লেও কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।
সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট বেড়ে চার হাজার ৪৪৭ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৪ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৩০ পয়েন্টে অবস্থান করছে।
ডিএনইতে সোমবার টাকার অংকের লেনদেন হয়েছে ৩১৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ৩৫ কোটি টাকা কম। গত কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল ৩৫৩ কোটি টাকা।
ডিএসইতে ৩১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮৯টির দাম বেড়েছে, কমেছে ৮৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ার।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৩৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৭৩ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ৭১টির আর অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫০ কোটি টাকা।
এসআই/আরএস/আরআই