মাস্টার্স ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপের আবেদন শুরু


প্রকাশিত: ০৯:৫৭ এএম, ২৯ নভেম্বর ২০১৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ১ম পর্ব মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপের আবেদন ২৯ নভেম্বর শুরু হয়েছে। আর তা চলবে ৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত।

ভর্তি কার্যক্রমে যে সকল প্রার্থী মেধা তালিকায় স্থান পায়নি/মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি/ভর্তি বাতিল করেছে সে সকল প্রার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট (www. admissions.nu.edu.bd) অথবা (nu.edu.bd/admissions) থেকে জানা যাবে।

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।

আমিনুল ইসলাম/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।