মাস্টার্স শেষ পর্বে ভর্তির রিলিজ স্লিপের মেধা তালিকা বুধবার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্বে (নিয়মিত) কোর্সে অনলাইন ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপের মেধা তালিকা বুধবার প্রকাশ করা হবে। সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।
জানা যায়, বুধবার বিকেলে ৪টা থেকে যে কোন মোবাইল থেকে SMS এর মাধ্যমে nu<space>atmf<space> Roll লিখে 16222 নম্বরে Send করে জানা যাবে। এছাড়া রাত ৯টায় ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) এবং (admissions.nu.edu.bd) থেকে ফল পাওয়া যাবে।
আমিনুল ইসলাম/এআরএ/এবিএস