অনুপ্রাণন সাম্প্রতিকের গল্প ও গল্পকারের মোড়ক উন্মোচন
অনুপ্রাণন সাম্প্রতিকের গল্প ও গল্পকার সংখ্যার ৪র্থ পর্বের মোড়ক উন্মোচন করা হয়েছে। ১২ মার্চ বিকেলে অমর একুশে বইমেলার লিটল ম্যাগাজিন চত্বরে সংখ্যাটির মোড়ক উন্মোচন করা হয়।
ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন কথাসাহিত্যিক নাসিমা আনিস, গল্পকার ম্যারিনা নাসরীন, স্বকৃত নোমান, নভেরা হোসেন, পিওনা আফরোজ, শিশুসাহিত্যিক বেণীমাধব সরকার, প্রাবন্ধিক শিহাব শহীদুল, স্বপঞ্জয় চৌধুরী, কবি বাবুল আনোয়ার, মামুন মুস্তাফা, শাহেদ কায়েস, হিরণ্য হারুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শফিক হাসান, খাতুনে জান্নাত, মোজাম্মেল হক নিয়োগী, তানজিনা হোসেন, ফজলুল কবিরী, শেখ নাজমুল হাছান, নূর কামরুন নাহার, ইশরাত তানিয়া, সোলায়মান সুমন, নূরুননবী শান্ত, মনি হায়দার, গোলাম শফিক, আবু মোহাম্মদ ইউসুফ, নূরুদ্দিন জাহাঙ্গীর, প্রত্যয় জসীম, সোহেল মাহরুফ, হাসান মাহবুব, শাহজামান শুভ, আবু সাঈদ তুলু, বাসার তাসাউফ ও সদ্য সমুজ্বল।
এ সময় বক্তারা অনুপ্রাণনের এ আয়োজনের ভুয়সী প্রশংসা করেন। সাহিত্য-সংস্কৃতি বিনির্মাণের ধারায় অনুপ্রাণন অনন্য উদাহরণ সৃষ্টি করছে বলে মন্তব্য করেন তারা। অনুপ্রাণন সম্পাদক আবু এম ইউসুফ অনুপ্রাণনের বিষয়ভিত্তিক এ আয়োজনের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন।
এসইউ