শনিবার অর্থমন্ত্রীর ৪ বইয়ের প্রকাশনা
শনিবার বিকেল সাড়ে ৫টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ৪ গ্রন্থ একযোগে প্রকাশিত হচ্ছে। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বইগুলোর মোড়ক উন্মোচন করা হবে।
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। দেশের বিশিষ্ট লেখক-কবি, সাহিত্যিক ও বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
প্রকাশনা প্রতিষ্ঠান সময় প্রকাশনা এ বইগুলো প্রকাশ করছে। বইগুলো হলো- বঙ্গবন্ধু ও বাংলাদেশ, বসবাসের উপযুক্ত বাংলাদেশ চাই, বাংলাদেশের অভ্যুদয় এবং স্মৃতির মণিকোঠায়।
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি আবুল মাল আবদুল মুহিত নিয়মিত লেখালেখিও করে যাচ্ছেন। এর আগে লেখকের আরো ২৩টি বই প্রকাশ পেয়েছে।
এআরএস/আরআইপি