বই মেলায় আশিক মুস্তফার ৩ বই
ছানাপোনার সেলফি
বুবুন শেষ বারের মতো ক্যামেরা তাক করে ছানাপোনাদের দিকে। ডাবল ক্লিকে তিনবার ছয়টা সেলফি তোলে। তারপর সেই সেলফি দেখতে গিয়ে তো তার চক্ষু চড়কগাছ! কেন? জানতে এবং এই ঘটনায় যোগ দিতে পারেন যে কেউ। তবে তার আগে ছানাপোনাদের নিয়ে একটা সেলফির আয়োজন করে ফেলুন।
শুধু ছানোপানাই নয়; কথায় কথায় কামড়ানো ছোট্ট এক মেয়ের দেখাও পাবে এই বইতে। দেখা মিলবে ক্রিকেট খেলায় রকেট শর্ট মেরে বল গায়েব করে দেওয়া ট্যারা মাসুদেরও।
বইটার আকারও অন্য আট দশটা বইয়ের মতো নয়; ছোটদের কথা মাথায় রেখেই প্রচলিত বইয়ের সাইজের চেয়ে অন্যরকম এবং অসাধারণ বইটি বই মেলায় নিয়ে এসেছে অনিন্দ্য প্রকাশ। বইয়ের প্রচ্ছদ ও অলংকরণ করেছেন শিল্পী রজত।
মানুষের বন্ধু প্রাণী
এবারের বই মেলায় সিদ্দিকীয়া পাবলিকেশন্স থেকে ‘মানুষের বন্ধু প্রাণী’ নামে অসাধারণ একটি গল্পের বই আসছে তরুণ লেখক আশিক মুস্তফার। পবিত্র কুরআনের সত্যি ঘটনা অবলম্বনে আশিক গল্পগুলো লিখেছেন। বইটির আরেকটি বিশেষত্ব হচ্ছে, এই গল্পগুলো শুধুই প্রাণী কেন্দ্রিক। প্রাণীদের সঙ্গে মানুষের সম্পর্কের যেই গভীরতা তা কুরআনের হাত ধরে গল্পে উঠে এসেছে।
মীনার জন্য গল্প
‘স্বপ্ন উড়ানো লোকটা’ শিরোনামের একটি গল্প লিখে আশিক ২০১৪ সালে পেয়েছেন ইউনিসেফের মীনা মিডিয়া অ্যাওয়ার্ড। এই গল্পে আশিক গ্রাম্য একটি মেয়ের স্বপ্ন উড়িয়ে চলে যাওয়া এক রহস্য মানবকে তুলে এনেছেন। সেই সঙ্গে রয়েছে কল্পনার অদ্ভুত প্রকাশ ভঙ্গি। বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স।
আরকে/এআরএস/আরআইপি