নায়িকা ফারিয়াকে নিয়ে পরিচালকের ছড়া!


প্রকাশিত: ০৮:৫৬ এএম, ২৬ মে ২০১৫

ছোট পর্দার জনপ্রিয়তাকে পুঁজি করে এবার বড় পর্দায় নাম লেখাতে যাচ্ছেন মডেল ও উপস্থাপিকা নুসরাত ফারিয়া। তিনি স্বনামধন্য চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সাথে বেশ কয়েকটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

এদিকে এই নতুন নায়িকাকে নিয়ে চমকপ্রদ এক ছড়া রচনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা জাকির হোসেন রাজু। গেল শুক্রবার জাজের পিকনিকে পরিচালক রাজু ‘নুসরাত ফারিয়া’ শিরোনামের এ ছড়াটি নুসরাত ফারিয়াকে উপহার দেন। পাঠকদের জন্য জাকির হোসেন রাজুর লেখা ছড়াটি হুবুহু তুলে দেয়া হলো-

নুসরাত ফারিয়া
----------

আমার নাম নুসরাত ফারিয়া
খাই আমি সবকিছু কাড়িয়া।
আমি সহজে কাউকে দেই না তো ছাড়িয়া
রেগে গেলে ফেলি আমি একেবারে মারিয়া।
আমার নাম নুসরাত ফারিয়া।

হেসো না তো ভাই, এতক্ষণ বলিয়াছি যাহা
একবিন্দুও সত্যি নয় তাহা।
ছোট পর্দা থেকে আসিয়াছি বড় র্পদায়
এখন তো বেড়ে গেছে দায়।
জাজের নতুন অতিথি আমি চাই সকলের দোয়া
রাখতে পারি যেন জাজের মান এ আমার চাওয়া।

ভালোবেসে চলচ্চিত্রে রাখিয়াছি পা
আর সব ভাবনা মাথা থেকে যা, দূরে যা…
বাংলা চলচ্চিত্রের কথা যেন, পৌছে যায় পৃথিবীর সকলের মুখে
এ আমার প্রার্থনা
ছোট্ট এ বুকে।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজের প্রেমী ও প্রেমী শিরোনামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন নুসরাত। এতে তার বিপরীতে অভিনয় করবেন টালিগঞ্জের নায়ক অঙ্কুশ। নুসরাত ফারিয়া মডেলিং ও উপস্থাপনা করে এরই মধ্যে নজর কেড়েছেন সবার। চুক্তিবদ্ধ হওয়া এ নতুন সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন কলকতার এসকে মুভিজ।

এদিকে প্রিয় পরিচালকের কাছ থেকে চমৎকার এই ছড়াটিকে নিজের জীবনের সেরা উপহার বলে মানছেন ফারিয়া। এ বিষয়টি জানিয়ে নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট দিয়েছেন তিনি।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।