কলাকেন্দ্রে সেলিব্রেটেড ভায়োলেন্স!


প্রকাশিত: ১০:০৮ এএম, ২৬ মে ২০১৫

রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত চিত্র গ্যালারী ‘কলাকেন্দ্র’। সেখানে শুরু হচ্ছে সহিংসতা নিয়ে ‘সেলিব্রেটেড ভায়োলেন্স-৪’ শীর্ষক একক চিত্র পদর্শনী।

দর্শকরা প্রদর্শনীতে দেখতে পাবেন শিল্পী মুন রহমানের আঁকা বেশ কিছু মস ছুঁয়ে যাওয়া ছবি। সেখানে সমকালীন সমাজ ঠাঁই পেয়েছে রঙ তুলির আঁঁচরে।

প্রদর্শনীটি শুরু হবে বৃহস্পতিবার, ২৮ মে বিকেল ৫টায়। চলবে ২০ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে প্রদর্শনীটি উপভোগ করতে পারবেন দর্শকেরা। ঠিকানা : কলাকেন্দ্র, ১/১১ ইকবাল রোড (৩য় তলা), মোহাম্মদপুর, ঢাকা।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।