আবারো তারা তিনজন!
গেল বছরের আলোচিত চলচ্চিত্র ছিলো ‘হিরো- দ্য সুপারস্টার’। শাকিব খান প্রযোজিত প্রথম সেই ছবিটিতে জুটি বেঁধেছিলেন শাকিব-অপু বিশ্বাস ও ববি। বদিউল আলম খোকনের পরিচালনায় তিন তারকার রসায়ন দর্শক ভালভাবেই গ্রহণ করেছিলো।
সেই সাফল্যের ধারবাহিকতা নিয়ে আবারো এই তিন বড় তারকা একসাথে হতে যাচ্ছেন। জানা গেছে, খোকনেরই পরিচালনায় নতুন ছবি ‘রাজাবাবু’তে অভিনয় করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব, অপু ও ববি। এটি পরিচালনা করবেন।
নির্মাতা খোকন জানান, প্রধান তিন শিল্পীসহ অধিকাংশ শিল্পী-কলাকুশলী ‘হিরো- দ্য সুপারস্টার’ সিনেমায় ছিলেন। তবে প্রযোজনা প্রতিষ্ঠান আলাদা ছিলো। টাইগার মিডিয়ার পরিবর্তে এবার থাকছে ভাওয়াল পিকচার্স।
এখানে শাকিবের মায়ের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী দিতিকে। আগের সিনেমায় ঊজ্জ্বল থাকলেও এখানে থাকছেন না। অন্যদের মধ্যে আছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর প্রমুখ।
নির্মাতা আরো জানালেন, আগামী ৫ জুন উত্তরায় শুরু হবে ‘রাজাবাবু’র দৃশ্যধারণ। এই লটে শুটিং হবে ২০-২৫ দিন। ঈদুল ফিতরের পর দেশের বাইরের শুটিং হবে।
এলএ/আরআই