তিন মিনিটে একশো সেলফি!
তথ্য প্রযুক্তির এই উন্নয়নের দিনে প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে ট্রেন্ড। এই যেমন এখন চলছে সেলফি। দেশে বিদেশে যে যখন খুশি নিজেই তুলে নিচ্ছেন নিজের ছবিটি। সামাজিক যোগেযোগ মাধ্যমগুলোর সৌজন্যে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ছে দুনিয়াজুড়ে।
এবার সেই সেলফি তুলে বিশ্ব রেকর্ড করলেন হলিউডি অভিনেতা ডুয়াইন জনসন। ‘দ্য রক’ নামে পরিচিত এ তারকা এখন ‘গিনেজ বুক অব ওয়ার্ল্ড’ বইয়ে নাম লেখানো ব্যক্তিদের মধ্যে একজন।
সম্প্রতি লন্ডনের ওডেয়ন লেইসেস্টার স্কয়ারে এ অভিনেতা তার সান আন্দ্রেস সিনেমার একটি বিশেষ প্রদর্শনীতে হাজির হন। সেখানে মাত্র তিন মিনিটে ১০০টির বেশি ছবি তুলে বিশ্বরেকর্ড গড়েন এ অভিনেতা! এতো দ্রুত সত্ত্বেও অস্পষ্ট কোনো ছবি তোলেননি ডুয়াইন। মোট ১০৫টি ছবি তোলেন তিনি। অবশ্য কিছু ছবি বাদও পড়েছে। কিন্তু আগের রেকর্ড ঠিকই ভেঙেছেন।
নিজের ইন্সটাগ্রামে গিনেজ বুক অব ওয়ার্ল্ডের সার্টিফিকেট পোস্টও করেছেন ‘দ্য রক’। পাশাপাশি তিনি লিখেছেন, ‘আমাকে যারা সাহায্য করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব ছিল না। আমি লন্ডনে এসেছিলাম রেকর্ড ভাঙতে এবং আমরা রেকর্ড ভেঙেছি।’
অনুষ্ঠানে বেশ ফিটফাট হয়েই হাজির হয়েছিলেন ‘দ্য রক’। এ সময় তার সঙ্গে সহ-অভিনয় শিল্পী কাইলি মিনগ, আলেক্সান্দ্রা ডাডারিও এবং কার্লা গুগিনোও ছিলেন। সান আন্দ্রেস সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৯ মে। সিনেমাটি পরিচালনা করেছেন ব্র্যাড পেটন।
এলএ/পিআর