মোশাররফ করিমের প্রেমে জিনিয়া
দেশের জনপ্রিয় নাট্যাভিনেতা মোশাররফ করিম। তার প্রেমে মজেছেন উঠতি মডেল ও অভিনেত্রী জিনিয়ার খন্দকার। এসএ টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘আনন্দ গ্রাম’-এ তাই ঘটতে দেখা যাবে।
শামীম জামানের পরিচালনায় এ নাটকে জিনিয়া অভিনয় করেছেন গ্রামের এক শিক্ষিত ও সচেতন মেয়ের চরিত্রে। তিনি বয়স্কদের শিক্ষাদানের একটি স্কুলে পড়ান।
জিনিয়া জাগোনিউজকে বলেন, ‘আমি এ নাটকের নতুন চরিত্র। আমার নাম জোনাকি। মোশাররফ করিম ভাইয়ের সাথে বয়স্কদের শিক্ষাদানের স্কুলে পড়াই। দু’জনের মধ্যেই দু’জনকে নিয়ে একটি গোপন ভালো লাগা আছে। আমরা লুকিয়ে লুকিয়ে একে অপরকে ভালোবাসি। এর ভেতরেিআসেন ফজলুর রহমান বাবু। তিনি আমাকে বিয়ে করতে চান। এ নিয়ে বাঁধে বিপত্তি। এমনই চমৎকার এক গল্পের মধ্য দিয়ে এগিয়ে যাবে নাটকের গল্প।’
মোশাররফ করিমের সাথে কাজ করা প্রসঙ্গে জিনিয়া বলেন, ‘মোশাররফ করিম ভাই একজন গুণী শিল্পী। উনার সাথে কাজ করতে পারাটাই আমার কাছে অনেক বড় ব্যপার। উনি অনেক হেল্পফুল। এ নাটকে তার সাথে কাজ করাটা আমার ক্যারিয়ারের উজ্জল দিকই বটে।’
জিনিয়া জানালেন আনন্দ গ্রাম নাটেক অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, শামীম জামান, আ খ ম হাসান, হাসিন হাসনা, হুমায়রা হিমু, নিছা, ফারুক আহমেদ, জয়রাজ, শামীম হোসেন, আমানুল হক হেলাল, মৌসুমী সরকার, সায়কা আহমেদ, পারভীন রেজা, পুতুল, আমীন আজাদ এবং আরো অনেকে।
এদিকে জিনিয়া সর্বশেষ কাজ করলেন ‘স্বপ্নের ইরাবতী’ নামের একটি ধারাবাহিক নাটকে। শিগগির এটি প্রচারে যাবে বলে জানালেন জিনিয়া।
এ ছাড়া বর্তমানে জিনিয়া অভিনীত বিটিভিতে মামুনুর রশীদের ‘অক্ষয়’, মোস্তাফিজুর রহমানের ‘অপেক্ষা’, এটিএন বাংলায় মোহন খানের ‘নীড় খুঁজে গাংচিল’, আরটিভিতে সঞ্জীত সরকারের ‘মামাবাড়ির আবদার’ নামের ধারাবাহিকগুলো নিয়মিতই প্রচার হচ্ছে।
এলএ/আরআই