জর্জ ক্লুনির দায় স্বীকার


প্রকাশিত: ১২:৫১ পিএম, ২৬ মে ২০১৫

হলিউডের কিংবদন্তি অভিনেতা জর্জ ক্লুনি। ৫৩ বছর বয়সী এই অভিনেতা আগে একবার ছবি ফ্লপ হওয়ার দায় স্বীকার করেছিলেন। সরল বাক্যে আবারো স্বীকার করে নিলেন ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন’ ফ্র্যাঞ্চাইজির ব্যর্থতার জন্য তিনি নিজেই সবচেয়ে বড় কারণ।

সম্প্রতি এক টক-শো’তে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘আমি অনেক উৎসাহ নিয়ে ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন’ এ অভিনয় করেছিলাম। কিন্তু সেটা ছিলো বিপর্যয়!’

হলিউডের এ অভিনেতা জানান, ‘আমি সব সময় ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন’ এর জন্য ক্ষমাপ্রার্থী। আর আমাকে বলতে দিন, কেননা আমি ফ্র্যাঞ্চাইজিটাই শেষ করে দিয়েছি।’ তিনি আরও আবও জানান ওই ছবি দিয়ে ক্যারিয়ারের মোড় ঘোরাবেন তিনি কিন্তু সেটা আর হলো না।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।