এবার বিধবা বাঁধন


প্রকাশিত: ০৬:৩১ এএম, ২৭ মে ২০১৫

ক্যারিয়ারে বৈচিত্রময় সব চরিত্রে কাজ করাই অভিনয় শিল্পীদের সার্থকতা। চরিত্র নিয়ে হলিউড বলিউডের মতো চুলচেরা বিশ্লেষণ আমাদের এখানে না হলেও তারকারা চেষ্টা করেন দর্শকদের সামনে নিজেদের সাবলীলভাবে উপস্থাপন করতে।

তারই ধারাবাহিকতা নিয়ে এবার বিধবা নারীর ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন ছোট পর্দার প্রিয় মুখ আজমেরী হক বাঁধন। নতুন একটি খন্ড নাটকে এ চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছেন এই লাক্স সুন্দরী। অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় নাটকের নাম ‘ভাতফুল’।

আগামী ২৮ তারিখ থেকে নাটকটির শুটিং শুরু হবে পুবাইলে। বাঁধন ছাড়াও নাটকে অভিনয় করবেন তারিক আনাম খান, ফারুক আহমেদ, আখম হাসান প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে, স্বামীর মৃত্যুর পরে একাই জীবন সংগ্রাম চালায় বাঁধন। গ্রামের একটি স্কুলে শিক্ষকতা শুরু করে। গ্রামের প্রভাবশালী মাতব্বর তারিক অানাম খান।

এ নাটকটি ঈদ উপলক্ষ্যে নির্মিত হচ্ছে।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।