আটকে গেল দুই পৃথিবী
ঢাকাই চলচ্চিত্রের গুনী নির্মাতা এফ আই মানিক পরিচালিত নতুন ছবি ‘দুই পৃথিবী’। কথা ছিলো এটি ২৯ মে সারা দেশে মুক্তি পাবে। কিন্তু কিছু আভ্যন্তরীন জটিলতায় এক সপ্তাহ পিছিয়ে দেয়া হলো ছবিটির মুক্তির তারিখ।
নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ৫ জুন শাকিব খান, অপু বিশ্বাস ও অহনা অভিনীত সিনেমাটি সারা দেশে মুক্তি দেয়া হবে। এর আগে গেল সোমবার সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে।
উল্লেখ্য, চলতি বছরে শাকিব-অপু জুটির প্রথম ছবি এটি। এছাড়া শাকিব খানের এই বছরের দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত ছবি হবে এটি। পাশাপাশি ছোট পর্দার প্রিয়মুখ অহনার চলচ্চিত্রে অভিষেক ঘটছে এই ছবি দিয়েই। তাই দুই পৃথিবী নিয়ে দর্শকদের মাঝে বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
সন্ধানী কথাচিত্রের ব্যানারে ছবিটিতে আরো অভিনয় করেছেন আলমগীর, আবুল হায়াত, কাজী হায়াৎ, আলীরাজ, দিতি, ডলি জহুর, রাশেদা চৌধুরী, মিজু আহমেদ, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, শিবা শানু, ইলিয়াস কোবরা প্রমুখ। ছবিটির মিউজিক লেবেল টাইগার মিডিয়া।
এলএ/পিআর