সেলফি পছন্দ করেন না সালমা!
সেলফি এখন দুনিয়ার নয়া ট্রেন্ড। কেউ কেউ একে স্মার্টনিটির অনুষঙ্গও ভেবে থাকেন। তবে এ জিনিস একদমই পছন্দ নয় হলিউড অভিনেত্রী সালমা হায়েকের।
অবাব হবার কিছু নেই। এমনিতে সালমা সেলফি তোলার বিরোধী নন। কিন্ত্ত সব কিছুরই একটা স্থান-কাল-পাত্র জ্ঞান থাকা উচিত বলেই তিনি মনে করেন। আর তাই সালমার মতে, কোনোভাবেই রেড কার্পেটে এই কাজ করা উচিত নয়।
কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে কয়েক জন সেলিব্রিটিকে সেলফি তুলতে দেখা গিয়েছিলো। আর সেখান থেকেই বিতর্কের সূচনা। যা কেন্দ্র করেই সালমার এই মত।
সালমা বলেন, ‘কানের লাল গালিচা একটা ম্যাজিক্যাল জায়গা। সাধারণ কোনো জায়গা নয়, এটা একটা বিশেষ জায়গা। সকলে এখানে আসার সুযোগ পান না। এখানে কোনোভাবেই সেলফি তোলা কাম্য নয়।’
তবে শেষ এখানেই নয়। এখন মানুষ নিজেদের মুখ সব জায়গায় দেখাতে এতো ব্যস্ত হয়ে গিয়েছেন, যা অত্যন্ত বিরক্তিকর বলেও মনে করেছেন তিনি!
এলএ/এমএস